Tuesday, August 4, 2020
কুলিয়ারচরের মাছিমপুরে "আদর্শ শান্তি পরিষদ" কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন
"পরিবেশ রক্ষায় করবো মোরা বৃক্ষরোপণ, এই যেন হয় আমাদের সবার মনের পণ" - এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে কুলিয়ারচরের মাছিমপুরে "আদর্শ শান্তি পরিষদ" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষ পরিবেশকে শান্তস্নিগ্ধ রাখে এবং বাতাসকে পরিশীলিত করে।কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে বাতাসকে করে বিষমুক্ত। তা ছাড়া বৃক্ষের কারণেই আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি অক্সিজেন পাই। কিন্তু অনেক মানুষের পদভারে কম্পিত এ সুজলা-সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষ শূন্য হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে "আদর্শ শান্তি পরিষদ" ।
এ কর্মসূচির অংশ হিসেবে ৮২টি বাড়িতে পেয়ারার চারা রোপণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Subscribe to:
Posts (Atom)


